ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেবীগঞ্জে গোসলে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মিজান (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি এলাকায় করতোয়া নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। মৃত মিজান একই এলাকার মিলনের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মিজান তার সহপাঠীদের নিয়ে পেড়ালবাড়ি করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে মিজান পানিতে ডুবে যায়। সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীতে খোঁজ করলেও মিজানকে পাওয়া যায়নি। বিকেলে রংপুর থেকে ডুবুরিদের দল এসে সন্ধান কাজ শুরু করেন। রাত হয়ে গেলেও মিজানের খোঁজ পাওয়া যায়নি।

রোববার সকালে নদীর যেখানে মিজান ডুবে যায়, সেই স্থান থেকে মৃতদেহটিকে স্থানীয়রা ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102