ads
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভালুকায় ট্রাকচাপায় চায়ের দোকানদার নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় শাহজালাল (৪০) নামে এক চায়ের দোকানদার নিহত হয়েছেন। রবিবার রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের সিডস্টোর উত্তর বাজার হবিরবাড়ী জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত শাহজালাল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিপুরা গ্রামের শাহজাহানের ছেলে।

ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহজালাল উপজেলার সিডস্টোর বাজারে একটি চায়ের দোকান দিতেন। ঘটনার দিন দোকানের মেঝে ঠিক করার জন্য মহাসড়কের রোড ডিভাইডারের পাশে জমে থাকা বালু ভ্যানগাড়ি দিয়ে তুলে নিচ্ছিলেন। এসময় সিডস্টোর উত্তর বাজার হবিরবাড়ী জেনারেল হাসপাতালের সামনে ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় ভ্যানগাড়িটি ধুমড়েমুচড়ে যায়। পরে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক তৈমুর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাকের চালককে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102