ads
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে বাসের ধাক্কায় আওয়ামী লীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৬ বার পঠিত

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় মাহমুদুন নবী চৌধুরী (৫৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত মাহমুদুন নবী আওয়ামী লীগ নেতা এবং দিনাজপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়া পরিবহন নামে একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তারা জানান, মাহমুদুরের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তিনি বর্তমানে ডেমরা সানারপাড় চৌরাস্তা এলাকায় থাকতেন।

গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আব্দুল মান্নান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুর।
এসময় একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলেও জানিয়েছেন সৈয়দ আব্দুল মান্নান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102