ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা আক্রান্ত হলেন কক্সবাজারের নতুন এসপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

কক্সবাজারে যোগদানের ১০ দিন পর নতুন পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দিয়েছিলেন। এবং পরদিন শনিবার (৩ অক্টোবর) সকালে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ও করোনা পরীক্ষা টিমের সদস্য ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল অন্যদের সঙ্গে পুলিশ সুপার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না।

পুলিশ সুপার হাসানুজ্জামান জানিয়েছেন, তিনি সুস্থ থাকা অবস্থায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রিপোর্ট যেহেতু পজিটিভ এসেছে এখন হোম আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন চলছে। আল্লাহর রহমতে শারীরিকভাবে সুস্থ ও ফিট রয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মো. হাসানুজ্জামান কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি জেলার প্রায় প্রতিটি থানায় গিয়ে নতুন পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার তাগাদা ও মনোবল বাড়ানোর পরামর্শ দিয়ে যাচ্ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102