ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু, মা-বাবা-দু’ভাই আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঁখিমনি নামে এক অষ্টম শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছে তার মা-বাবা ও দু’ভাই।

শুক্রবার সন্ধ্যার দিকে কালিয়া উপজেলার কলাগাছি গ্রামে নিজেদের বাড়ির নতুন তৈরি করে আনা গেট সকলে মিলে ধরে বসাতে গিয়ে তারা দুর্ঘটনা কবলিত হয়। এতে আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ঘটনার শিকার ভুক্তভোগীরা জানায়, কলাগাছী গ্রামের পলাশ ফকির শুক্রবার তার বাড়ির নতুন তৈরি করে আনা কলাস্পেবল গেটটি সন্ধ্যার পরে পরিবারের অন্যদের নিয়ে ধরাধরি করে বসাতে যায়। এ সময় যে কোনভাবে সেখানে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে গেটটির সঙ্গে সেটি ধরে থাকা সকলে বিদ্যুতায়িত হয়।

এ সময় তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা গিয়ে আহত সকলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আঁখিমনিকে মৃত ঘোষণা করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102