ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌমাছির কামড়ে ঝরল ১১০টি কবুতরের প্রাণ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৮ বার পঠিত

কামড়ে মানুষের প্রাণ যায়নি, আসলে মৌমাছির কামড়ে ঝরে গেল ১১০টি কবুতরের প্রাণ। পাবনার ঈশ্বরদীতে ঘটেছে এ ঘটনা। মৃত্যু হওয়া কবুতরের মধ্যে রয়েছে বেশকিছু বিদেশি প্রজাতির দুর্লভ কবুতরও।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের বাসিন্দা তানিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে তানিম হোসেন বলেন, মৌমাছির চাক থেকে অপরিচিত দু’তিনজন মধু সংগ্রহ করতে আসেন। তারা মৌচাকে হাত দেয়ামাত্রই মৌমাছিরা চারদিকে ছুটাছুটি শুরু করে। এ সময় মৌমাছির ঝাঁক পোষা ১১০টি কবুতরকে কামড় দেয়। এতে কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়ায় একে একে কবুতরগুলো মারা যেতে থাকে।

মৌমাছির কামড়ে তানিমের চাচাতো ভাই রানা ও জসিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102