সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনার অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাকিবুল হোসেন নিজুকে (২০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
র্যাব-৯ এর এএসপি সামিউল আলম জানান, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে ধরা হয়েছে। শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর মা।
কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন মিজু। ওই কিশোরী এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।
জানা যায়, ২৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রথমে বিষয়টি আপস মীমাংসার চেষ্টা করা হয়। সেটি না হওয়ায় শুক্রবার রাতে কিশোরীরা মা বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। কিশোরীর মায়ের দায়েরকৃত মামলায় অভিযোগ বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন রাকিবুল হোসেন মিজু। সে দাড়িয়াপাড়ায় এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। আর কিশোরী নগরীর আরেকটি এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের মূল বাড়ি সদর উপজেলায়।