ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়িতে ঢুকে তরুণীকে যৌন হয়রানি, ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গভীর রাতে তরুণীর বাড়িতে গিয়ে যৌন হয়রানির সময় ছাত্রলীগ নেতা সোহেল গাজীকে আটক করেছে গ্রামবাসী।

শুক্রবার (০২ অক্টোবর) রাতে উপজেলার চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (০৩ অক্টোবর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার সোহেল গাজী (২০) কালিগঞ্জ উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে ও ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

কালিগঞ্জ থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, ছাত্রলীগ নেতা সোহেল গাজী শুক্রবার গভীর রাতে প্রতিবেশী এক তরুণীর বাসায় গিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন।

সময় গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে ছাত্রলীগ নেতা সোহেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। মামলায় শনিবার বিকেলে সোহেল গাজীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি জানান, সোহেল গাজীকে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হবে। তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102