ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭’শ মানুষকে ‘আমরা চট্টলার কিংবদন্তী’র খাবার বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃঃ আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ। এই গ্রুপের অন্তর্গত “আমরা চট্টলার কিংবদন্তী”র বন্ধুদের উদ্যোগে ‘ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি’ এই স্লোগানে প্রায় সাতশো এতিম, অসহায় ও পথ শিশুদের জন্য খাবারের আয়োজন করে।
শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে এই খাবার বিতরণ করা হয়। এই আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের প্রায় পঞ্চাশ জন কিংবদন্তী বন্ধু অংশ গ্রহণ করে।

দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে খাবার বিতরণ কার্যক্রমটি গ্রহণ করা হয়। ভবিষ্যতে প্রতিদিন করার পরিকল্পনা করছে গ্রুপের নিবেদিত প্রাণ সদস্যরা।
নিজেদের আনন্দ অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম মানুষের সাথে সম্মিলিত ভাবে ভাগাভাগি করার প্রয়াস থেকেই কিংবদন্তী পরিবার উদ্যোগী হয়ে এই কার্যক্রম হাতে নেয়।
এখানে উল্লেখ্য, “মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই মূলনীতিতে এগিয়ে চলা গ্রুপটি করোনার প্রাথমিক পর্যায় বিভিন্ন জনসেচনতা ও সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।
উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় ৩২ হাজার সদস্যের পরিবারটি আগামীর পথে এগিয়ে চলেছে। পক্ষান্তরে মূল গ্রুপের সহযোগী হিসেবে ২০১৮ সনের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের বন্ধুরা ‘আমরা চট্টলার কিংবদন্তী’ হিসেবে সংগঠিত হয়।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

একটি অনলাইন ভিত্তিক গ্রুপ হয়েও বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে গ্রুপটি। এর সাথে যুক্ত হয়েছে সমাজের কিছু সচেতন সু-নাগরিক, যারা এই গ্রুপটি কে প্রতিনিয়ত ভালো কাজে উৎসাহ দিচ্ছেন।

ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

অনুষ্ঠানে মূল গ্রুপের পক্ষ থেকে আমরা চট্টলার কিংবদন্তীকে আয়োজনের সম্মাননা সরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102