ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলেজছাত্র হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পঠিত

চুয়াডাঙ্গার আলোচিত কলেজছাত্র জুবায়ের হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহা. বজলুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের হারান মণ্ডলের ছেলে মুন্তাজ আলি ও পিতম্বরপুর গ্রামের সবী শেখের ছেলে হাসান আলি।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১১ এপ্রিল সকালে চুয়াডাঙ্গার মনিরামপুর গ্রামের রশিদ ঢাকার সাভারের নরুল হকের ছেলে জুবায়ের মাহমুদকে বিয়ের দেয়ার কথা বলে চুয়াডাঙ্গায় ডেকে নেয়। এরপর জুবায়ের চুয়াডাঙ্গায় পৌঁছালে রশিদসহ ১০-১২ জন মিলে তাকে অপহরণ করে নিয়ে যান। পরে জুবায়েরকে হত্যা করে লাশ গুম করে রাখেন।

২০০৯ সালের ২৯ এপ্রিল রাতে পুলিশ আলোকদিয়া গ্রামের একটি কবর থেকে জবায়ের লাশ উদ্ধার করে। জুবায়ের পিতা বাদী হয়ে ওই বছরের ১৪ এপ্রিল চুয়াডাঙ্গা সদর থানায় ৭ জনের নাম উল্লেখসহ আরও কয়েক জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার এসআই সেকেন্দার আলি ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।

দীর্ঘ ১০ বছর পর ৩৬ জন সাক্ষীর মধ্যে ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহা. বজলুর রহমান পলাতক একজনসহ অন্য তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বেকসুর খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, আমির হোসেন, ইমান আলি, নুসরাত জাহান প্রিয়া ও কবির হোসেন। এ মামলার প্রথম আসামি মারা গেছেন ও অন্য আসামি রশিদ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102