ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন: শি জিনপিং

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত চীন।
রবিবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানেই এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট।

যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড নির্মাণের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেছেন তিনি। শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের এবং সময়ের সাথে তা আরও দৃঢ় হয়েছে।

কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার পর থেকেই দুই দেশ একে অন্যের প্রতি সব সময় শ্রদ্ধা দেখিয়েছে এবং সমান হিসেবে দেখেছে। বেড়েছে পারস্পরিক রাজনৈতিক আস্থা। করোনার বিরুদ্ধে লড়াইয়েও চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা করেছে।

এদিকে, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102