ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন মুশফিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫৩ বার পঠিত

বাংলাদেশে ইউনিসেফের নতুন জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে তারকা ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের নাম ঘোষণা করা হয়েছে।
তিনি সারাদেশে শিশু অধিকার বিষয়ে প্রচারণার জন্য ইউনিসেফের সাথে যোগ দিচ্ছেন।

এ বিষয়ে মুশফিক বলেন, ‘একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি বাচ্চাদের জন্য বিশেষত সবচেয়ে ঝুঁকিপূর্ণদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব।’

মুশফিকুর রহিমকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম দক্ষ ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। ১৫ বছর বয়সে অভিষেকের পর থেকে জাতীয় দলের একজন নিয়মিত সদস্য মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১২,০০০ আন্তর্জাতিক রান এবং ১৪টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শীর্ষ তিন রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন।

এর আগে শিশুদের জন্য গঠিত সংস্থাটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক- হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান।

আশরাফুল ও বাশার দুজনই ২০০৫ সালে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হয়েছিলেন। সাকিব এই মর্যাদা পেয়েছিলেন ২০১৩ সালে। এবার তাদের পাশে যুক্ত হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকের নামও।

ইউনিসেফের জাতীয় রাষ্ট্রদূত হিসেবে মুশফিকের কাজ হবে শিশুদের অধিকার এবং তারুণ্যকে প্রভাবিত এমন বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করা। শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব এবং সহিংসতা, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তার বিষয়ে কাজ করবেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102