ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে স্ত্রীর বিষপান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে বিষপান করেছেন স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় স্বামী সুমন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সুমনের স্ত্রী সাবিনা বেগমকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। রোববার ভোরে মধুপুর পৌর এলাকার দামপাড়ায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, মধুপুর দামপাড়ার আব্দুল মজিদের ছেলে সুমন মিয়া (২৮) ভাড়ায় মোটরসাইকেল চালান। তার স্ত্রী সাবিনা বেগম (২৫) কিছুটা মানসিক ভারসাম্যহীন। রোববার সকালে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন সুমন। পারিবারিক কলহের জের ধরে বটি দিয়ে ঘুমন্ত স্বামীকে কোপাতে থাকেন সাবিনা। মাথাসহ দেহের বিভিন্ন স্থানে তিন/চারটি কোপ দেন তিনি। সুমনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সুমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সাবিনাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন।খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, সুমনের স্ত্রী সাবিনা বেগম ঘাস নিধনের বিষ পান করেন। পুলিশি সহায়তায় সাবিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় সুমনের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। চিকিৎসার পর আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102