ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের জন্য চাপ দেয়ায় বাবলীকে হত্যা করে ‘পরকীয়া প্রেমিক’ সেলিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

কেরানীগঞ্জের জিয়ানগরে নিজ বাসা থেকে ফাতেমা আক্তার বাবলী (৩০) নামে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্নাতকের ছাত্র ওই যুবকের নাম মো. সেলিম (২২)।

পুলিশের দাবি, প্রতিবেশী সেলিমের সঙ্গে গৃহবধূ বাবলীর পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে বিয়ের জন্য চাপ দেয়ায় বাবলীকে গলা কেটে হত্যা করেছে সেলিম।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম সোমবার জানান, নিহত গৃহবধূর সঙ্গে প্রতিবেশী সেলিমের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। ১২ বছরের একমাত্র ছেলে মাদ্রাসার আবাসিক ছাত্র হওয়ায় ও স্বামী কাজের জন্য বাইরে থাকায় নিজ বাড়িতেই তারা মেলামেশা করত। বিষয়টি টের পেয়ে বাবলীর স্বামী আ. সামাদ জিয়ানগরের বাসা থেকে খোলামোড়া এলাকায় বাসা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। এটা মেনে নিতে পারছিলেন না বাবলী।

এজন্য সেলিমকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে বাবলী। এমনকি বিয়ে না করলে অন্তরঙ্গ মুহূর্তের ধারণ করা ছবি ও তাদের সম্পর্কের বিষয়ে সেলিমের বাবা-মাকে জানাবে বলে হুমকি দেয়। এতে ক্ষুব্ধ হয়ে এবং পারিবারিক সম্মানের ভয়ে সেলিম ২৬ সেপ্টেম্বর রাতে বাবলীকে গলা কেটে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা মো. বাবুল অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা করেন।

ওসি আরও জানান, তদন্তের এক পর্যায়ে বিভিন্ন মাধ্যম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ সেলিমের বিষয়টি জানতে পারে। ২৯ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেলিম পরকীয়ার কথা স্বীকার করে। সেলিমের মোবাইলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি রয়েছে। সেলিম অত্যন্ত চতুর। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আবার পরক্ষণেই টালবাহানা করছে। তবে প্রাপ্ত তথ্যউপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, সেলিমই বাবলীকে গলা কেটে হত্যা করেছে। তবে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102