ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১২ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। মাত্র ৬ বছর বয়সে বাবার মৃত্যুর পর বাকপ্রতিবন্ধী মায়ের সঙ্গে নানীর বাড়িতে থাকতো মেয়েটি।

রোববার (০৪ অক্টোবর) বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গেলে শিশুটিকে প্রতিবেশী ফারুক হোসেন ৫০ টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত ফারুক। পরে মেয়েটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম বলেন, ‘১১ বছরের শিশুটি এখন হাসপাতালে ভর্তি আছে।’

ঘটনার পরই ট্রিপল নাইনে কল পেয়ে ফারুক হোসেনকে গ্রেফতার করে বলে জানান জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জয়পুরহাট সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নূর-ই আলম এবং জয়পুরহাট সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি তিতাস মোস্তফা।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জয়পুরহাটে নারী ও শিশুসহ ৮ জন ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ৩৩ জন নারী ও শিশু বিভিন্নভাবে শ্লীলতাহানির শিকার হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102