ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

ভয়ভীতির দেখিয়ে দিনের পর দিন পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার অভিযুক্ত শ্বশুর মিলন মিয়াকে উপজেলার বিহার ইউনিয়ন থেকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা-পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান গণমাধ্যমকে জানান, বছর চারেক আগে মিলন মিয়ার ছেলের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তার স্বামী পেশায় পরিবহন শ্রমিক হওয়ায় প্রায় রাতেই বাড়িতে থাকতেন না।

বিয়ের কিছুদিন পর থেকে এই সুযোগে তার শ্বশুর মিলন মিয়া তাকে ধর্ষণ করতে শুরু করেন। প্রাণনাশের ভয় দেখিয়ে দিনের পর দিন এমন নিপীড়ন চলার পর ওই গৃহবধূ বিষয়টি তার স্বামী-শাশুড়ি এবং বাবা-মাকেও জানায়। কিন্তু তাতেও শ্বশুরের নিপীড়ন বন্ধ না হওয়ায় সোমবার তিনি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

তিনি বলেন, মামলা দায়ের করার পর দুপুরেই অভিযুক্ত মিলন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূ বিকেলে বগুড়ার আদালতে ২২ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102