ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্বৃত্তদের কর্তৃক অসহায় প্রবাসীর পরিবারকে হয়রানি, “রেমিট্যান্স ফাইটার্স অফ বাংলাদেশ” এর উদ্বেগ প্রকাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুর থানার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মুশফিকুর রহিম (ভুক্তভোগী প্রবাসী) গত এক সপ্তাহ আগে শুক্রবার বেলা ১ ঘটিকার সময় গেটের বেড়া কেটে বাড়িতে ঢুকে তার পরিবারের এক সদস্যকে সুকৌশলে মুখোশ পরা দুজন তার হাত পা বেধে মুখে ওড়না দিয়ে মারধর করে রড দিয়ে  এবং তার কাছ থাকা চাবি নিয়ে ঘরে থাকা গহনা টাকা পয়সা এবং তার শরীরের গহনা নিয়ে যায়।

প্রহারের একপর্যায়ে এক দুর্বৃত্তের মুখের মাক্স খুলে গেলে তাকে চিনতে পারে ভুক্তভোগী।  তখন ভুক্তভোগী কে আরও বেশি পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীর  অবস্থা আশঙ্কাজনক ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উল্লেখ্য মুশফিকুর রহিমের পরিবারের সদস্যরা ঘটনার সময় বাড়ীতে ছিলেন না। পরবর্তীতে মুশফিকুর রহিমের বাবা মা এসে ভুক্তভোগী  কে হাসপাতালে ভর্তি করান।

এই ঘটনার দুই দিন পর থানায় মামলা হয়। এরপর থেকেই মুশফিকুর রহিমের পরিবারের সদস্যদের দুর্বৃত্তরা নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে প্রবাসীদের একমাত্র সংগঠন রেমিট্যান্স ফাইটার্স অফ বাংলাদেশ উক্ত বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102