ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের ৩ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত
নওগাঁ জেলা-যুগান্তর

নওগাঁয় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে নাহিদ হাসান (২৬) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার চক-রামচন্দ্র গ্রামের একটি ডিপ টিউবওয়েল সংলগ্ন ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত নাহিদ নওগাঁ সদর উপজেলার চক-রামচন্দ্র গ্রামের মোহাম্মদ ভুট্ট আকন্দের ছেলে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, মঙ্গলবার রাতে একটি ধানের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে নাহিদ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। এ বিষয়ে নিহতের চাচাতো ভাই সজীব একটি সাধারণ ডায়েরি করেছেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102