ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে লম্পট আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পঠিত

বরিশালে অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিচার দাবি করেছেন নির্যাতনের শিকার ওই কিশোরীর স্বজনরা। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

সোমবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকার চরপত্তনিয়া গ্রামে নিজ বাড়িতে ঘটে এ ঘটনা। আটককৃত ওই ব্যক্তির নাম জীবন হাসান মনির। সে ওই কিশোরীর ভাইয়ের বন্ধু।

গত ১ মাস ধরে নির্যাতিতার বাড়িতে তার যাতায়াত ছিল। সোমবার সে ওই বাড়িতে রাতযাপন করে। আনুমানিক রাত ৩টার দিকে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে মুখ চেপে অন্য ঘরে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে পরিবার ও পাড়া-প্রতিবেশীরা জড়ো হয়ে ওই যুবককে আটক করে।

পড়ে পুলিশ গিয়ে ধর্ষক জীবন হাসান মনিরকে থানায় নিয়ে যায়। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি এলাকায়। সে এক সন্তানের বাবা বলেও জানা গেছে।

এ ঘটনায় পুলিশ ওই কিশোরীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে। তার মা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেছেন।

এ ঘটনার বিচার দাবি করেছেন ওই কিশোরীর মা। বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102