ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সকল সহিংসতার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সচেতন ছাত্র সমাজের ব্যানারে দুই ঘণ্টাব্যাপী শহরের প্রধান সড়কে মানববন্ধন, বিক্ষোভ, স্লোগানে যুক্ত হন কয়েক হাজার শিক্ষার্থী। এতে বন্ধ হয়ে যায় সকল প্রকার যান চলাচল। স্মরণকালের দীর্ঘ এই মানববন্ধনে ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে যান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে শুরু হয় মানববন্ধন ও জমায়েত। সকাল থেকেই বিভিন্ন পাড়া-মহল্লা-শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী ধর্ষণ-সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন দাবি-দাওয়াসহ ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে যোগদান করতে থাকে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গগণবিদারী স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে।
সচেতন ছাত্র সমাজের পক্ষে নওশাদ জামিল নওশান ও মাহমুদা চৌধুরী পলির সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক ও আবৃত্তিশিল্পি মনির হোসেন, কলেজ শিক্ষক শাহাদাত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, জেলা ছাত্রমৈত্রী নেতা মুহয়ী শারদ, অভিভাবক মাইনুল হক চৌধুরী, সাধারণ ছাত্র আমিনুল জুয়েল, কাজী খালিদ মাহমুদ, আতিকুর রহমান রানা, মেজবাহ উদ্দিন রাফাত, আরিফুর রহমান, কাজী রিফাত আল জাবেদ, মুমতাহিনা রহমান, শার্মিলী আহমেদ, সামিহা তাহসীন অথৈ।

এ সময় ছাত্রসমাজের পক্ষে এ সময় ধর্ষণ বন্ধে ৮ দফা দাবি পেশ করা হয়। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। দেশের প্রচলিত আইনে ধর্ষক-নির্যাতনকারীদের কঠোর বিচারের দাবিতে সোচ্চার থাকবেন বলেও ঘোষণা দেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102