ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার বিধবা নারীকে ধর্ষণ, ৬০ হাজার টাকায় রফাদফা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জের বন্দরের তিন সন্তানের জননী এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয় ওই নারীকে। এ ঘটনা ধামা চাপা দিতে ৬০ হাজার টাকায় রফাদফা করেছেন স্থানীয় এক নারী কাউন্সিলর।

বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় খোকা মিয়া নামের স্থানীয় বাড়িওয়ালা ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই বিধবা। সোমবার রাতে এ ঘটনা নিয়ে গ্রাম্য সালিশ হয়। সেখানে ওই নারীকে টাকার দেয়ার অজুহাতে সাদা কাগজে স্বাক্ষর নেয় নারী কাউন্সিলর।

ওই নারীর অভিযোগ, ‘বাড়িওয়ালা খোকা মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে খোকা তাকে একাধিবার ধর্ষণ করে। ঘটনাটি অভিযুক্ত খোকার স্ত্রী জানার পর নারী কাউন্সিলকে নিয়ে ওই নারীকে তার ভাড়া বাসা থেকে বের করে দেয়। রাস্তায় খোকার স্ত্রী তাকে মারধরও করে। পরে ঘটনা জানাজানি হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯.২০.২১. নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদের অফিসে সালিশ বসে। নারী কাউন্সিলর শিউলি নওশাদ মিমাংসা করেছেন ৬০ হাজার টাকায়।’

ওই নারী বলেন, আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন মানুষ হুমকি দিচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। খোকা এর আগেও আরও অনেক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।

সালিশের বিষয়ে জানতে চাইলে নারী কাউন্সিলর শিউলি নওশাদ বলেন, রাস্তায় খোকার স্ত্রী ওই বিধবা নারীকে মারধর করেছে। এ ঘটনায় খোকাকে ৬০ হাজার টাকা দিতে বলেছি কিন্তু টাকা দেয়নি।

তিনি আরও বলেন, ওই নারীর সাথে স্থানীয় খোকার সর্ম্পক ছিল। খোকার মা ও তার স্ত্রী বিষয়টি আমাকে জানিয়েছিল। পরে গিয়ে আমি নিজে ওই মেয়েকে বাসা থেকে বের করে দেই। পরবর্তীকে রাস্তার মধ্যে ঝামেলা হয়।

এ ঘটনায় কোন অভিযোগ আসেনি দাবি করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কোন অভিযোগকারী যদি অভিযোগ করেন তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102