ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জুয়ার আসর থেকে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, উদ্ধার হলো অধ্যাপকের লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত
বগুড়া

বগুড়া জেলা প্রতিনিধি: নৌকায় জুয়ার আসরে পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে লাশ হয়ে ফিরলেন সহকারী অধ্যাপক আবদুল হাই নান্নু (৪৫)। বুধবার বিকেলে সাড়ে ৪ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট বাজারে বাঙ্গালী নদীতে ভেসে ওঠে তার লাশ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহত নান্নু ধুনট উপজেলার বেলকুচি গ্রামের বাসিন্দা এবং কাজিপুরের আমেনা মুনসুর ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার আওলাকান্দি এলাকায় নৌকায় জুয়াখেলার আসরে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দেন নান্নু। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রতন হোসেন জানান, বাঙ্গালী নদীর যেখানে আবদুল হাই নান্নু ঝাঁপ দিয়েছিলেন সেই ঘটনাস্থলের দেড় কিলোমিটার দক্ষিণে তার লাশ ভেসে ওঠে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102