খুলনার ডুমুরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম (৫৫) ও যাত্রী মিজানুর রহমান শেখ (৬০)। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলায়।অপরদিকে বেলা ২ টায় এই সড়কের ঝিলের ডাঙ্গায় বাস ও ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় হালিমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই দুটি সড়ক দূঘর্টনায় আহত দুই জন চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, সাতক্ষীরা থেকে যাত্রীবাহি বাস খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্রর সাথে সংঘর্ষ হয়। সড়কের বিপদজনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, হাসপাতালে নেওয়ার পথে আমিনুল ও মিজানুর মারা যায়। দুর্ঘটনায় আহত অপরজনের অবস্থাও আশংকাজনক।