ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইতিহাদ এয়ারওয়েজে হয়রানিতে কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫৫ বার পঠিত

প্রায় নয় বছর আগে বাংলাদেশি ২ নাগরিককে হয়রানির অভিযোগে ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৮ অক্টেবর) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই নির্দেশনা দেন। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে বলে আদালতের আদেশে বলা হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন এডভোকেট রিপন বাড়ৈ এবং এডভোকেট সঞ্জয় মন্ডল। ইতিহাদের কান্ট্রি ম্যনেজারের পক্ষে ছিলেন এডভোকেট আজমালুল হোসেন কিউসি ও মো. আজিজ উল্লাহ ইমন।

রিটের আইনজীবী মনজিল মোরসেদ জানান, বাংলাদেশি ২ জন নাগরিককে ২০১১ সালের ২৮ জুন আবুধাবি এয়ারপোর্টে হয়রানি/নির্যাতন/আটকের ঘটনায় ইতিহাদ কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৪ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘটনা তদন্ত করে একটি রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেন। রুল শুনানি শেষে এটি আজ রায়ের জন্য ধার্য ছিল। মনজিল মোরশেদ বলেন, রায়ে বাংলাদেশি যাত্রী তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুথীকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102