ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসায় ঢুকে মিশনে অবস্থানরত সেনা সদস্যের স্ত্রীকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত

শেরপুর শহরের মোল্লাপাড়া মহল্লায় বাসায় ঢুকে বিদেশে মিশনে অবস্থানরত এক সেনা সদস্যের স্ত্রীকে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নয়াপাড়ার সফিকুল ইসলামের মেয়ে সৌরভীর বিয়ে হয় পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার আব্দুল হালিমের ছেলে সেনা সদস্য নাজিম উদ্দিনের সঙ্গে।

বর্তমানে বিদেশে মিশনে সুদানে আছে সেনা সদস্য নাজিম উদ্দিন। তাদের দুই সন্তান নিয়ে স্ত্রী সৌরভী শেরপুর পৌরসভার মোল্লাপাড়া মহল্লার নিজ বাসায় বসবাস করে আসছিলেন।

গত বুধবার গভীর রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা প্রথমে বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। পরে বাসায় ঢুকে সৌরভীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে ফেলে রেখে যায়। তবে বাসার কোনও মালামাল নিয়ে যায়নি বলে স্বজনরা জানান। এ ঘটনার পর আজ আট অক্টোবর সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৌরভীর মরদেহ উদ্ধার করে।

নিহত সৌরভীর স্বজনরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার ক্লু বের করতে ইতোমধ্যে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। খুব দ্রুতই দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102