ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ সীমান্তে সেনা টহলের তথ্য জানে না বিজিপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫৯ বার পঠিত

বাংলাদেশ সীমান্তে সেনা টহলের কোনও ধরনের তথ্য জানা নেই বলে দাবি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)। তবে সীমান্তে বিজিপির নিয়মিত টহল জোরদার রয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত চলে বৈঠকটি।

বৈঠকে বিজিবির তিনটি ব্যাটালিয়নের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান এবং বিজিপির ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডু-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল চেন নাইং উ।

বৈঠকটিতে মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে আন্তরিকপূর্ণ আলোচনা করেন উভয় দেশের প্রতিনিধিরা।

একইসঙ্গে সীমান্তে যৌথ টহল নিয়মিত জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102