ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নলছিটিতে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩২ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার কপালবেড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতরাতে ধর্ষক হাসানসহ পাঁচজনকে আসামি করে নলছিটি থানায় ধর্ষণ ও অপহরণ মামলা হয়েছে।

জানা গেছে, নলছিটি শহরের ফেরিঘাট এলাকার নাসির হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (২৪) পার্শ্ববর্তী খাসমহল এলাকার ওই কিশোরীকে (১৭) এক বছর ধরে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসান কিশোরীকে মোবাইল ফোনে কল দিয়ে দেখা করতে বলে। বাসার সম্মুখে দেখা করতে বের হলে হাসান জোরপূর্বক ওই কিশোরীকে মোটরসাইকেলে তুলে উপজেলার কপালেবেড়া গ্রামে তার আত্মীয় জনি সিকদারের বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতে সাড়ে ৯টার দিকে হাসান ওই মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর হাসান মধ্যরাতে কিশোরীকে ওই বাড়িতে রেখে পালিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে হাসানের সহযোগী রাব্বি ও নাঈম মোটরসাইকেলে ওই কিশোরীকে নিয়ে এসে নলছিটি বিআইপি মোড়ের রাস্তায় রেখে পালিয়ে যায়। এ সময় কিশোরী মোবাইলফোনে তার স্বজনদের জানালে তারা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন।

নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, ‘এ ব্যপারে ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102