ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেই চার শিশু অভিভাবকের জিন্মায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

হাইকোর্টের আদেশের পর বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার নাবালক ৪ শিশু আসামিকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আজ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসযোগে ওই ৪ শিশুকে বাকেরগঞ্জের রুনশী গ্রামে নিয়ে আসেন প্রশাসনের কর্মকর্তারা।

স্বজনদের হাতে তাদেরকে বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা।

এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের শিশু আদালত ওই ৪ শিশুকে জামিন দেন। এরপর রাতেই বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালককে তাদের মুক্তির জন্য মেইলে বার্তা পাঠান। সেই বার্তা অনুযায়ী রাত ২টার দিকে মাইক্রোবাসযোগে ৪ শিশুকে নিয়ে বরিশালের বাকেরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন প্রশাসনের কর্মকর্তারা।

শুক্রবার সকালে শিশুদের হাতে পেয়ে স্বজনরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, ‘আমরা উচ্চ আদালতের নির্দেশনা পালন করেছি। আর গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার মূল্য রহস্য উদঘাটন হবে।’

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ নাবালক শিশুকে গ্রেফতার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102