ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, কনস্টেবল আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় স্ত্রী জোৎসনাকে (৩৫) কে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামে পুলিশের এক কনস্টেবলকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত (৮ অক্টোবর) ১১টার দিকে পুলিশ জোৎসনার মরদেহ উদ্ধার এবং স্বামী সাদ্দামকে আটক করে। জোৎসনা সাদ্দামের দ্বিতীয় স্ত্রী।

সাদ্দাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। কনস্টেবল সাদ্দাম হোসেন শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তারা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ‘গত বুধবার (৭ অক্টোবর) রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে জবাই করে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।’

এ ঘটনায় জড়িত স্বামী পুলিশ সদস্য সাদ্দামকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102