ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসির গোলে আর্জেন্টিনার জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৩ বার পঠিত

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে জয় দিয়ে শুভ সূচনা আর্জেন্টিনার। বৃহস্পতিবার বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরায় ইকুয়েডরকে ১-০ তে হারিয়েছে তারা। পেনাল্টিতে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। আর নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেই মেসি গোলের দেখা পেলেন।

বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত ম্যাচটির ত্রয়োদশ মিনিটে একমাত্র গোলটি করেন মেসি। ইকুয়েডরের লেফট-ব্যাক পারভিস এস্তুপিনান আর্জেন্টিনা উইঙ্গার লুকাস ওকাম্পোসকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বারো গজ দূর থেকে স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি।

দুই বছর আগের রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে কতই না ভুগতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০১৭ সালের ১১ অক্টোবর বাছাইয়ের শেষ ম্যাচে এই ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে জায়গা করে নিয়েছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে হ্যাটট্রিক করা মেসিই এবার দলকে উদ্ধার করলেন কাতারে যাওয়ার মিশনে।

এদিনের ম্যাচটি খুব সহজ ছিল না আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজ, মেসি ও লুকাস ওকাম্পোসের আক্রমণভাগ তেমন সুযোগ তৈরি করতে পারেননি। বার্সেলোনা ফরোয়ার্ডের একমাত্র পেনাল্টি শটের পর ম্যাচে আর একবার লক্ষ্যে শট রাখতে পেরেছিল স্বাগতিকরা। কিন্তু ব্যবধান ছিল ওই এক গোলেরই।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ এসেছিল আর্জেন্টিনার। মেসির বাড়ানো বলে হেড করেছিলেন ওকাম্পোস। কিন্তু অতিথি গোলকিপার ডোমিঙ্গেজ আঙুলের ছোঁয়ায় বল মাঠের বাইরে পাঠালে কর্নার হয়। ম্যাচে এই দুটি শটই ছিল লক্ষ্যে।

শেষ মুহূর্তের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে নেওয়া রোদ্রিগো দে পলের ডাইভ অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। তাতে এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী বুধবার (১৪ অক্টোবর) বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিনে ইকুয়েডর স্বাগত জানাবে উরুগুয়েকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102