ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাত পোহালেই কালাই পৌরসভার উপনির্বাচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

রাত পোহালেই (১০ অক্টোবর) শনিবার জয়পুরহাট কালাই পৌর সভার মেয়র পদে উপ- নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে সবকটি কেন্দ্রে ভোটাররা ভোট দিয়ে নির্ধারণ করবেন তাদের পৌর মেয়রকে। ইতমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনসহ নির্বাচনী মালামাল কেন্দ্রে পৌঁছানোর যাবতীয় প্রস্তিুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর অথাৎ আগামীকাল কালাই পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৩ হাজার ৫২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৯ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৭২ জন। মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আনিছুর রহমান তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ নারিকেল গাছ মার্কা নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবুল কালাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়নসহ নির্বাচনের মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। উপনির্বাচনে মেয়র পদে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৪০টি কক্ষে ভোটগ্রহণ হবে। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে আনসার, পুলিশ সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাবের টিম ও বিজিবির টহল দল সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবেন।

এছাড়াও অনিয়ম ও বিশৃঙ্খলা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল টিম কাজ করবেন। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসা এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সব উদ্যোগ নেয়া হয়েছে। নির্বাচনে অনিয়ম করে কেউই পার পাবেন না। নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতেও ব্যাপক প্রস্তিতি নেয়া হয়েছে।

উল্লেখ্য ৫ ফেব্রুয়ারী কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম জন মারা যায়। সেই থেকে মেয়র পদ শূন্য হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102