ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনলাইনে ইন্ডিয়ান ভিসা’র আবেদন শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৪ বার পঠিত

অনলাইনে ভিসার আবেদন নেওয়া শুরু করেছে ঢাকার ভারতীয় হাই কমিশন। প্রথমত ৯টি শ্রেণিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ শুক্রবার ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এক বিবৃতি দেয়।

এতে বলা হয়, বর্তমানে মেডিকেল, ব্যবসা, কর্মসংস্থান, প্রবেশ (এন্ট্রি), সাংবাদিক, কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘ কূটনীতিক এই নয়টি শ্রেণির জন্য ভিসা সরবরাহ করা হবে। শীঘ্রই অন্যান্য ভিসা প্রদানও শুরু করা হবে বলেও জানায় হাই কমিশন।

উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারীর কারণে গেল ১২ মার্চ থেকে ভিসা প্রদান বন্ধ করে ভারত। একই সঙ্গে যাদের পূর্বে ভিসা দেওয়া হয়েছিল সেসব বিদেশিদেরও প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ ২০১৯ পর্যন্ত ২৮ লাখ ৭৬ হাজার বাংলাদেশি ভারত সফর করেছেন এবং এর মধ্যে গড়ে ১০% বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102