ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগাতিপাড়ায় পুত্রবধুকে যৌনপীড়নের অভিযোগে শ্বশুর কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৯ বার পঠিত

নাটোরের বাগাতিপাড়ায় পুত্রবধুকে যৌন পীড়নের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার পুত্রবধুর দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। আটকের পর ওই দিনই তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত শ্বশুর মিজানুর রহমান মেজা (৫০) উপজেলার ক্ষিদ্র মালঞ্চি গ্রামের মৃত জমির মন্ডলের ছেলে।

পুত্রবধুর দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, শ্বশুর-শ্বাশুড়িসহ পরিবারের অন্য সদস্যদের সাথে একই বাড়িতে থাকেন ওই গৃহবধু। মাঝে মধ্যেই শ্বশুর তাকে দিয়ে গা-হাত-পা টিপে নিতেন। এছাড়াও বিভিন্ন সময় তাকে কু প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন। বিষয়টি তিনি ইতোপূর্বে তার স্বামী ও শ্বাশুড়িকে জানিয়েছেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। গত ৬ অক্টোবর ঘটনার দিন বাড়ির ভেতরের গোয়াল ঘরের ঝাপ (দরজা) দেওয়ার কথা বলেন তার শ্বশুর।

গোয়ালঘরের কাছে গেলে জোরপূর্বক জাপটে ধরেন এবং তাকে যৌন নিপিড়ন করেন। এ ঘটনার তিন দিন পর শুক্রবার ওই গৃহবধু শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা নম্বর ৫। এরপরপরই পুলিশ শ্বশুর মিজানুর রহমান মেজাকে আটক করে।

বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক বলেন, গৃহবধুর মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102