ads
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শার্শায় ৫৯৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

যশোরের শার্শা সীমান্ত থেকে ৫৯৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আল-আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দুই সহযোগী বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। আটক আল-আমিন শার্শার আন্দোলপোতা গ্রামের মাজহারুল মোড়লের ছেলে। আর পলাতক আসামিরা হলো, একই থানার পারুইগুপি গ্রামের আব্দুর রহিমের ছেলে ইব্রাহীম (২৫) ও দুর্গাপুর গ্রামের আয়নাল মিয়ার ছেলে রমজান মিয়া (২৭)।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে শার্শার নিশ্চিন্তপুর এলাকার দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন খবরে বেনাপোলের আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার এম এ শওকত আলী এর নেতৃত্বে বিজিবি‘র একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ আল-আমিনকে আটক করে। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়। আটককৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মুল্য ২ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। আটক আল-আমিনসহ পলাতকদের নামে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102