ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খালুর বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৩ বার পঠিত

বগুড়ার গাবতলীতে দশম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন খালুর বিরুদ্ধে। এ ঘটনায় গাবতলী মডেল থানায় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

গত ৬ অক্টোবর দুপুরে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের ঠাকুরবেরপাড়া গ্রামের তছলিম প্রামাণিকের ছেলে মুনজু প্রামাণিক গত ১২ বছর আগে একই ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামের মৃত দলু আকন্দের মেয়েকে পারিবারিক প্রস্তাবে বিয়ে করে। মৃত দলু আকন্দের কোনো পুত্রসন্তান না থাকায় বিয়ের পর থেকেই মুনজু প্রামাণিক তার শ্বশুরবাড়িতেই বসবাস করত। মুনজু দুই সন্তানের জনক।

এরপরেও মুনজু প্রামাণিকের লোলুপ দৃষ্টি পড়ে যায় ওই বাড়িতে থাকা তার শ্যালিকার মেয়ে ১৫ বছরের কিশোরীর ওপর। এরই একপর্যায়ে গত ৬ অক্টোবর দুপুরে সুমাইয়া আকতারের মা বাড়ির পাশে গরুর গোবর শুকাতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে মুনজু প্রামাণিক ভাত খাবার কথা বলে ঘরে ঢুকে ভাগনি সুমাইয়াকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বেওলা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার বগুড়ায় প্রেরণ করা হবে। অভিযুক্ত মুনজু প্রামাণিককে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102