ads
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পূবাইলে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

গাজীপুর মহানগরীর পূবাইলে ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম শাকিল খান (২৪)।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মাঝুখান পশ্চিমপাড়া পাকুরিয়ারটেক সড়কের পাশের ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাকিল খান গাজীপুর সিটির পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মাঝুখান পশ্চিমপাড়ার পাকুরিয়ার টেক এলাকার সফিক খানের ছেলে।

জানা যায়, ভোর ৬টার দিকে মাঝুখান পশ্চিমপাড়া পাকুরিয়ারটেক সড়কের পাশের ডোবায় শাকিলের ভাসমান মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এরপর সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পূবাইল থানার এসআই জাহাঙ্গীর মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শাকিলের মৃত্যু হয়। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই।

ঘটনাস্থলে মাছ ধরার টেঁটা, মাছ পাওয়া গেছে। পায়ে জুতা পরিহিত অবস্থায় শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102