ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিযানে ৩২ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৬০ বার পঠিত

সারা দেশে চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আলুসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৩২টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগরসহ সারা দেশে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

তদারকিকালে চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদা,আলুসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপি এবং ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারা দেশ ৩২টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার ৫ শ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এদিকে, ঢাকা মহানগরীর কাওরানবাজার, শুক্রাবাদ বাজার, টাউন হল বাজার ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়।

কিন্তু অসাধু ও অনৈতিক যে কোনো কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে।
নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করতে যৌক্তিক ও গ্রহণযোগ্য মূল্যে পণ্য বিক্রয় করতে এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102