ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওসি পরিচয়ে লক্ষ লক্ষ টাকা নিতো বিকাশে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) কিংবা ওসি (তদন্ত) পরিচয়ে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. ওসমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে সহিদ (৩৩) নামের এক ব‌্যক্তির বিরুদ্ধে। প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ওসমানের স্ত্রীর কাছ থেকে ৩ লাখ টাকা, তিনটি মোবাইল ফোন ও সাতটি সিম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মো. ওসমান ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মো. রুশমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীরা অভিযোগ করেছেন, কিছু দিন ধরে ওসমান নিজেকে গাজীপুরের কালীগঞ্জ, পূবাইল, টঙ্গী, কোনাবাড়ি ও শ্রীপুর এবং নরসিংদীর পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কিংবা ওসি (তদন্ত) হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী, ধনাঢ‌্য ব্যক্তি ও রাজনীতিকদের ফোন করত। গ্রামের বাড়িতে নিজ উদ্যোগে একটি মাদ্রাসা নির্মাণের কথা বলে বিকাশের মাধ‌্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো সে। এ কাজে গ্রাম পুলিশদের ব‌্যবহার করত ওসমান।

সম্প্রতি কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলামের পরিচয়ে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৯ হাজার টাকা হাতিয়ে নেয় ওসমান। প্রতারণার বিষয়টি ধরা পড়লে ওসমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন মোয়াজ্জেম হোসেন। পরে কালীগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গাজীপুরের মীরের বাজারের রেল ক্রসিং এলাকা থেকে ওসমানকে গ্রেপ্তার করে। পরে ওসমানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী শিরিন আক্তারের কাছ থেকে ৩ লাখ টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও সাতটি সিম কার্ড জব্দ করা হয়।

কালীগঞ্জ থানার ওসি জানান, ওসমানের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102