ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪২ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : আসন্ন শারদীয় দূর্গাপুজা-২০২০ উপলক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার সেন্ট্রাল রোডস্থ কালিবাড়ী মন্দিরে সদর উপজেলার সকল মন্দিরের সভাপতি, সেক্রেটারী ও পৌরসভার সকল মন্দিরের সভাপতি, সেক্রেটারীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ই অক্টোবর রবিবার রাত ৮টার ঘটিকার সময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পিপিএম(বার)এর সার্বিক দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেবসহ পুজা কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, এখন থেকে সকল মন্দিরের পাহাড়াদার রাখার ব্যবস্থা করতে হবে যেন কোন কুচক্রীমহল মুর্তি তৈরির কাজে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। ফেইসবুকে কোন গুজবে কান না দেওয়ার জন্য আহবান করেন ।

শারদীয় দূর্গাপুজা চলাকালীন সময় ব্যাপক উপস্থিতি নিরুৎসাহিত করাসহ, কোন প্রকার র‌্যালি না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

শারদীয় দূর্গাপুজা সুশৃঙ্খলভাবে উদযাপন করার জন্য সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পুলিশি টহলের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হবে। এই ব্যাপারে সকলের সার্বিক সহযোগীতা করার আহবান জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102