ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন পরবর্তী বিজয় সমাবেশে জেলা প্রশাসকের (ডিসি) উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান নিক্সন চৌধুরী।
Advertisement
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ফরিদপুরের ডিসিকে হুঁশিয়ারি দেন এমপি নিক্সন।
সমাবেশে এমপি নিক্সন বলেন, প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা ওই জেলা প্রশাসক শেখ হাসিনার চোখ ফাঁকি দিয়ে ১২ জন ম্যাজিস্ট্রেট নিয়ে নৌকার কর্মীদের গ্রেফতার করেছেন, পিটিয়েছেন।
‘ওই জেলা প্রশাসক একজন রাজাকার’ উল্লেখ করে এমপি নিক্সন বলেন, তা না হলে মাত্র চার ইউনিয়নে ১২ জন ম্যাজিস্ট্রেট দিয়ে আমার নেতাকর্মীদের যেখানে পেয়েছেন সেখানে হামলা করেছেন, পিটিয়েছেন ডিসি।