ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পৌরসভা নির্বাচন || চাঁপাইনবাবগঞ্জে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছাত্র নেতা আব্দুল মজিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : দিন যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন। আগামী ডিসেম্বর -জানুয়ারীতে অনুষ্ঠিত হবে নির্বাচন। ১৫টি ওয়ার্ড রয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায়। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে গণসংযোগ শুরু করেছেন।

আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলীনগর ভুতপুকুর এলাকার বাসিন্দা, ছাত্রনেতা, সমাজসেবক ও সদালাপী মো. আব্দুল মজিদ।

সমাজসেবক ও অত্র এলাকার কৃতি সন্তান মো. মোনাজাত আলীর সুযোগ্য সন্তান সৎ, মেধাবী, যোগ্য, তারুণ্যের প্রতীক ও যুবসমাজের অহংকার মো. অাব্দুল মজিদ। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতির সাথে জড়িত মজিদ। দলের একজন একনিষ্ঠ সদস্য সে।অন্যায়, অবিচার, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিটি লড়াইয়ে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলমত নির্বিশেষে ওয়ার্ডের মানুষের পাশে থেকে সেবা দিতেই তিনি প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন।

মজিদ এ প্রতিবেদক জানান, ৩নং ওয়ার্ডের বিভিন্নস্থানে মিনি ডাস্টবিন তৈরি করব। এতে করে রাস্তায় ময়লা আবর্জনা ছড়িয়ে পরিবেশ দূষণের কবল থেকে ওয়ার্ডবাসী রক্ষা পাবে। অসহায়, গরীব, দরিদ্র, প্রতিবন্ধীদের জন্য বিশেষ সাহায্য সহযোগীতা প্রদান করব।

তিনি জানান, ৩নং ওয়ার্ডে কোন ভাবেই মাদক, চোরাকারবারী, অপকর্ম সংশ্লিষ্ট কাউকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। ওয়ার্ডের বেশ কিছুস্থানে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মানুষের চলাচলে পড়তে হয় ভোগান্তিতে। আমি চেষ্টা করব প্রথমেই ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা।

মজিদ আরও বলেন, পানি নিয়ে যেন ওয়ার্ডে কোনও সমস্যা না হয় সে দিকেও বিশেষ ভাবে নজর দিব। মোটকথা ৩নং ওয়ার্ডকে অাধুনিক ওয়ার্ডে রুপান্তর করতে যা যা করণীয় আমি করব। মহল্লার মসজিদের উন্নয়নে বরাদ্ধ নিয়ে আসব। এলাকার ছেলে মেয়েরা যাতে ফ্রি কোরআন শিখতে পারে সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমি সুখে দুঃখে আপনাদের মাঝে থেকেই সেবা করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ওয়ার্ডবাসীর দোয়া প্রার্থী। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102