ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই বোনকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দা পাড়া এলাকায় আপন দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কেয়ারটেকারের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত কেয়ারটেকার আবু বক্কর (৫৯)-কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আবু বক্কর নোয়াখালীর সেনপাড়া উপজেলার হোসেনপুর গ্রামের মৃত অদুল্লা মিয়ার ছেলে।

জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরির্দশক আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, ‘রাতে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বক্করকে ওই ৬ তলা ভবনের একটি কক্ষ থেকে দরজা ভেঙে গ্রেফতার করে। ধর্ষণের শিকার ওই দুই কিশোরীর বয়স ১৫ ও ১২ বছরের মধ্যে।

ভুক্তভোগীদের বাবা জানান, ‘একই এলাকায় বসবাস করায় অভিযুক্ত আবু বক্করকে আমার মেয়েরা নানা বলে ডাকতো। গত ৫ অক্টোবর দুই বোন অভিমান করে খালার বাসায় যাওয়ার পথে তাদেরকে রাস্তা থেকে ডেকে নেয় ওই কেয়ারটেকার। এ সময় ৬ তলা ভবনের নিচ তলায় তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মুখে গামছা বেধে ধর্ষণ করে। পাশাপাশি ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখায়। সোমবার রাতে এলাকাবাসীর সহযোগিতায় থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক জানান, ‘আপন দুই বোনকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর নামে এক কেয়ারটেকারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102