ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে ইমন-আনন্দর নেতৃত্বে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পঠিত

কপোত নবী, নিজস্ব প্রতিনিধি; বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা ও পথসভা হয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এ কর্মসূচী পালন করা হয়।

১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে পৌর এলাকার বিভিন্ন সড়কে আনন্দ শোভাযাত্রাটি ঘুরে সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে পথ সভায় মিলিত হয়।

এতে যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিল, ছাত্রনেতা শাওন আহমেদ, অহিদুজ্জামান অহিদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ, নাজমুজ্জামান মাসুম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোহা. আব্দুল আওয়াল তুষার, সাধারণ সম্পাদক ফিরোজ আশেফ স্বচ্ছ, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক রমজান ইসলাম সোহান সমাবেশ ও শোভাযাত্রায় জেলা ছাত্রলীগের সহস্রাধীক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়ায় জাতির পিতার কন্যা, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102