ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের
ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও সরকারি কর্মকর্তাকে হুমকির অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের অভিযোগে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা নির্বাচন কমিশনার নওয়াবুল ইসলাম।এ সময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব অশোক দেবনাথসহ নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করতে বৃহস্পতিবার সকালেই ফরিদপুরের চরভদ্রাসন থানায় পৌঁছান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব অশোক দেবনাথসহ নির্বাচন কমিশনের তিন সদস্য।

এদিকে, ফরিদপুরের ভাঙা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। একই স্থানে মানববন্ধন করেন নিক্সন চৌধুরীর পক্ষের কর্মী ও সমর্থকরা। এতে, উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নেয়া হয়েছে এবং নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে সমর্থককে আটক করায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগ ওঠে নিক্সনের বিরুদ্ধে। পরে, রাতে এক জনসভায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নিক্সন চৌধুরী ও তার অনুসারীরা জেলা প্রশাসনের বিষোদগার করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102