ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২৯ বার পঠিত

নরসিংদীতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পৌর শহরের চৌয়ালা বালুর মাঠে এ গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন শুক্রবার দুপুরে (১৬ অক্টোবর) সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই কিশোরী। এ ঘটনায় অভিযুক্ত মনির ও হাসানকে বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক আসামি পলাতক রয়েছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও পুলিশ পরিদর্শক রুপন কুমার সরকার ও তার স্বজনরা জানান, পরিবারের সঙ্গে পৌর শহরের একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি স্পিনিং মিলে কাজ করতেন এই কিশোরী। বৃহস্পতিবার রাতের দিকে শুকনো খাবার কেনার জন্য মিলের বাইরে বের হয় সে।

এ সময় পূর্ব পরিচিত ইয়ামিন নামে এক ছেলের সঙ্গে আলাপ করার সময় চৌয়ালা এলাকার মৃত ওয়ারেশ আলীর ছেলে মনিরসহ আরও তিন অজ্ঞাত যুবক ইয়ামিনকে মারধর করে আহত করে কিশোরীকে পার্শ্ববর্তী বালুর মাঠের একটি খোলা জায়গায় নিয়ে যায়। পরে সেখানে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্তরা।

শুক্রবার দুপুরে মনিরসহ অজ্ঞাত আরও তিনজনেরে বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার ওই কিশোরী। পরে পুলিশ অভিযান চালিয়ে বিকেলে মনির ও হাসানকে গ্রেফতার করে। বাকি আসামিদেরও গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102