ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবগ্রামে প্রতিভা—০০৩ এর উদ্যোগে অন্ন, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আর্ত মানবতার সেবাই গড়া সেচ্ছাসেবী সংগঠন প্রতিভা-০০৩ এর উদ্যোগে শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে অন্ন, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক ওবাইদুল ইসলামের সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী সঞ্জু রায়ের সঞ্চালনায় উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন (দুলু মাষ্টার), সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ্ নয়ন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ উদ্দিন সরকার, ইউপি সদস্য আব্দুল মান্নান, বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ, সমাজসেবক বিজয় রায়, শাজাহান আলী সরকার, নূর আলম, প্রতিভা-০০৩ সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রমুুখ। উল্লেখ্য, উক্ত সংগঠনটি দীর্ঘদিন যাবত ধর্ম, বর্ণ, নির্বিশেষে অরাজনৈতিকভাবে নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ইতিমধ্যেই তারা সমাজের হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলা, ঝড়ে পড়া শিশুকে স্কুলগামী করা, সমাজিক সচেতনতা বৃদ্ধিতে সভা-সমাবেশ এর আয়োজন করা, শীতে শীতবন্ত্র ও ধমীর্য় উৎসবগুলোতে সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে যার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102