ads
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় ৪ খুন: আটক রাহানুর ৫ দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলসি গ্রামে স্বামী-স্ত্রীসহ ছেলেমেয়েকে কুপিয়ে হত্যা মামলায় নিহতের ভাই রাহানুর রহমানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হয়।

গত শুক্রবার সিআইডি মামলাটির তদন্তভার গ্রহণ করে। শনিবার নিহতের ভাই রাহানুরকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠোনো হয়।

রোববার রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলা খলসি গ্রামের মৎস্য ব্যবসায়ী শাহিনুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। একই সঙ্গে কুপিয়ে হত্যা করা হয় তার স্ত্রী সাবিনা খাতুন শিশুপুত্র সিয়াম ও কন্যা তাসনিমকে। এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই চাঞ্চল্যকর এ মামলাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিআইডিতে স্থানান্তর করা হয়।

সিআইডির তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম নিহতের ভাই রাহানুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102