ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ ছাত্রলীগ, মনাকষা ইউনিয়ন শাখার আয়োজনে এবং জিকে ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সৈয়দ মনিরুল ইসলাম নাইট মিনি টুনার্মেন্ট-২০ এর উদ্বোধন করা হয়েছে।

২১ অক্টোবর রাতে বাংলাদেশ ছাত্রলীগ, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রিজভী আলম রানা এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনাকষা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি, সৈয়দ মনিরুল ইসলামের আস্থাভাজন এম ইমরান খান।

এ সময় রানা তার বক্তব্যে বলেন, তরুন প্রজন্ম ও যুবাদের সর্বনাশা নেষা, মাদক গ্রহণের হাত থেকে বাঁচার একটি উপায় খেলা ধুলায় সময় দেয়া। খেলা ধুলা করলে শরীর মন দুটোই ভাল থাকে। খেলাধুলায় সময় দিলে মাথায় অন্যকোন বাজে চিন্তাও মাথায় আসবে না।

রানা বলেন, আসন্ন শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ মনিরুল ইসলাম খেলাধুলা পছন্দ করেন। তাঁর উদ্যোগের জন্যই আজ এ টুর্নামেন্ট শুরু হলো। সৈয়দ মনিরুল ইসলামের সহায়তায় এমন টুর্নামেন্ট প্রতিটি ওয়ার্ডেও করা হবে বলে জানান রিজভী আলম রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি তুষার মন্ডল, সাধারণ সম্পাদক মো. জিয়াউর হক জিয়াসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।-কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102