ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিবরিয়া ও সুরঞ্জিতের সমাবেশে বোমা হামলা মামলার চার্জগঠন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৭ বার পঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলার পৃথক চার্জ গঠন করা হয়।

আসামিদের উপস্থিতিতে এসব মামলার চার্জ গঠন করেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারান্তরিণ আসামীদের আদালতে আদালতে আনা হয়। এই আসামিদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এছাড়া আদালতে হাজিরা দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গৌছ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী। তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য হয়নি। তবে ওই ঘটনায় বিস্ফোরক মামলার চার্জ গঠন ও সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় পৃথক চার্জ গঠন করা হয় আসামিদের উপস্থিতি। আলোচিত এসব মামলার পরবর্তী তারিখ ধার্য্য করা হয়েছে ১৮ নভেম্বর।
তিনি আরও জানান, সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলায় হতাহতের ঘটনায় আসামি ১০ জন। কিবরিয়া হত্যা মামলার আসামি ২৮ জন। এসব মামলায় মেয়র আরিফ, হবিগঞ্জের সাবেক মেয়র গৌছ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আসামি হিসেবে আছেন। শাহ এ এম এস কিবরিয়া নিহতের ঘটনায় ২ টি মামলার মধ্যে বিস্ফোরক ছুঁড়ার মামলায় চার্জ গঠন হলেও হত্যা মামলায় সাক্ষী উপস্থিত না থাকায় চার্জ গঠন করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102