ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তুরাগে যৌন উত্তেজক ঔষধ কারখানায় র‍্যাবের অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪৮ বার পঠিত

রাজধানীর তুরাগে মানহীন এবং নোংরা পরিবেশে অনুমোদনহীন ঔষধ তৈরি করে আসছিল ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরি।

যারা অন্য প্রতিষ্ঠানের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জাল করে যৌন উত্তেজক ঔষধসহ ১৪-১৫ রকমের ইউনানি ঔষধ তৈরি ও বাজারজাত করে আসছে ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরি নামে একটি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানী তুরাগের বামনারটেক এলাকায় নকল ইউনানি ঔষধ তৈরির ওই কারখানাটির সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চালায় র‍্যাব-৪।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

তিনি বলেন, নেই কেমিস্ট, হেকিম ও সরকারি অনুমোদন। লাইসেন্সবিহীন ইউনানি ঔষধ তৈরির ফ্যাক্টরিতে যৌন উত্তেজক ঔষধ, ভিটামিন ও মিনারেলসহ ১৪-১৫ আইটেমের ঔষধ তৈরি করা হচ্ছে। তাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো ধরনের অনুমোদন নেই। প্রতিষ্ঠানটিতে নেই কোনো মাননিয়ন্ত্রণ ব্যবস্থা। একটি ঔষধ তৈরির কারখানায় যে ধরনের মান ও পরিবেশ থাকা দরকার, তার কোনো বালাই এখানে নেই। প্রতিষ্ঠানটি প্রয়োজনী কাগজপত্রের ক্ষেত্রেও জালিয়াতি করেছে তারা।

এজন্য কারখানার মালিক এস এম গোলাম সাক্লাইন (৩৮) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পর্যায়ক্রমিকভাবে কারখানার দুই ম্যানেজার অমিওময় নন্দি (৫২) কে ৩ মাস ও আজিজুল হাকিম (৫০) কে ১ মাসের কারাদন্ডসহ কারখানাটিকে সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102